সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ডাকাতির ঘটনায় ফাঁড়ির এসআইসহ ১৪ পুলিশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুরের কালীগঞ্জের উলুখোলা পুলিশ ফাঁড়ির মাত্র ২’শ গজ দূরত্বে বাজার এলাকায় পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ফাঁড়ির ইনচার্জ এসআই রূপন চন্দ্র সরকারসহ ১৪ জনকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করে তাদের গাজীপুর পুলিশ লাইনে নেয়া হয়েছে।

বুধবার বিকালে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন উলুখোলা পুলিশ ফাঁড়ির এসআই রূপন চন্দ্র সরকার নিজেই। তিনি জানান, তাদের প্রত্যাহার করে এই ফাঁড়িতে নতুন টিম দেওয়া হচ্ছে। তবে কে হচ্ছেন ফাঁড়ির নতুন ইনচার্জ সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।

তিনি আরও জানান, প্রত্যাহার পুলিশের মধ্যে একজন উপ-পরিদর্শক (এসআই), দুইজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), একজন হাবিলদার ও দশজন কনস্টেবল।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, পুলিশ প্রত্যাহারের ব্যাপারে অফিসিয়ালভাবে এখনও কিছু জানিনা। অনেকের মুখে মুখে শুনছি। আর ডাকাতির ঘটনার মঙ্গলবার রাতে রূপশ্রী জুয়েলার্সের সত্ত্বাধিকারী দীপঙ্কর চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত ১৫/১৬ জনকে আসামি করে একটি মামলা (নং৬) দায়ের করেছেন। যেটার তদন্ত করছেন ইন্সপেক্টর (তদন্ত) সোহেল রানা।

উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাত ১২ থেকে ৩টার মধ্যে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা পুলিশ ফাঁড়ির মাত্র ২’শ গজ দূরত্বে বাজার এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিচয়ে ৫টি স্বর্ণের দোকানসহ ৭ দোকানে ডাকাতি করে আনুমানিক ৫৫ ভরি স্বর্ণালঙ্কার, ৩৪০ ভরি রূপা ও নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ও পংকজ দত্ত, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, ইন্সপেক্টর (তদন্ত) সোহেল রানা ও ইন্সপেক্টর (অপারেশন) মুজাহিদুল ইসলাম।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com