বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ২ মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছেন কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি।
বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নেই। এক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। এন্ড্রু কিশোরের প্রতিটি কেমোর জন্য লাগছে ৯ লাখ টাকা। এরইমধ্যে এন্ড্রু কিশোরের চিকিৎসায় ১ কোটিরও বেশি টাকা খরচ করেছে তার পরিবার। এর মধ্যে চিকিৎসার খরচ জোগাতে নিজের রাজশাহী শহরের ফ্ল্যাটটিও বিক্রি করে দিয়েছেন এন্ড্রু কিশোর।
উল্লেখ্য, সম্প্রতি কিংবদন্তী এই শিল্পীর ক্যান্সারের চিকিৎসার জন্য সংগ্রহ হয় ৫০ লাখ টাকা।
নগরকন্ঠ.কম/এআর