সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

খাবারের তালিকা নিয়ে মারামারি, শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় দুপুরের খাবারের তালিকা নিয়ে দুই শ্রমিকের মারামারিতে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার আলীগঞ্জ বালুমহালের ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. জাহিদ হাসান (৩০)। সেই লক্ষ্মীপুরের কমলনগর থানার ইসলামগঞ্জ ইউনিয়নের হাটহাজারী গ্রামের আলাউদ্দিননের ছেলে।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শ্রমিক মহিনউদ্দিনকে (২২) আটক করেছে। সে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর এলাকার বাসিন্দা।

সরেজমিনে গিয়ে জানা গেছে, আলীগঞ্জ বালুমহালে সিমেন্টের বস্তা বোঝাই একটি কার্গোতে মালামাল স্থানান্তর কাজে নিয়োজিত ছিল দুই শ্রমিক। তারা দুপুরের খাবারের তালিকা নিয়ে মারামারি করে এক পর্যায়ে জাহিদকে ধাক্কা দিলে সে কার্গো থেকে পড়ে নদীতে ডুবে যায়। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল জাহিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী শ্রমিক আবু তাহের বলেন, ‘সকাল দশটার দিকে মাইনুদ্দিন ও জাহিদ কাজের মাঝে মারামারি লেগে যায়। এক পর্যায়ে সে কার্গোতে আঘাত পেয়ে পানিতে ডুবে যায়।’

আটক মাইনুদ্দিন জানান, সকালে দুপুরের খাবারের তালিকায় শাক-সবজি থাকায় অভিমান করে। জাহিদ চেয়েছিল দুপুরের খাবার তালিকায় মাছ-মাংস থাকুক। তারপর জাহিদ আমাকে টাকা চুরির অপবাদ দেয়। এতে আমি ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা দিয়েছি।

স্থানীয় বালু মহলের দায়িত্বরত ও কাউন্সিলর মো. আজাদ হোসেন মজুমদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌর মেয়র আসম মাহবুব-উল-আলম লিপন ও স্থানীয় ব্যক্তিবর্গ ছুটে যান। গত চারদিন ধরে সিমেন্টের বস্তা স্থানান্তরের কাজ করছিল তারা।

হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন রনি বলেন, ‘মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com