সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

অ্যাসিড হামলার শিকার সবার চিকিৎসার খরচ দেবেন শাহরুখ

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : শাহরুখ খান শুধু বলিউডে কিং নন, বিভিন্ন জনহিতকর কাজেও বারবার ছুটে আসেন তিনি। বিশেষ করে যে সমস্ত নারীরা অ্যাসিড হামলার শিকার। বহু আগেই তাদের পাশে দাঁড়িয়েছেন বলিউড বাদশা ও তার স্বেচ্ছাসেবী সংস্থা ‘মীর ফাউন্ডেশন’। গত ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে সোশ্যাল মিডিয়ায় শাহরুখের মীর ফাউন্ডেশনের তরফে একটি বিশেষ ভিডিও পোস্ট করা হয়।

‘মীর ফাউন্ডেশন’ পক্ষ থেকে পোস্ট করা এই ভিডিওতে শাহরুখকে সেই সমস্ত মহিলাদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। ভিডিওতে ওই নারীদের সমস্যার কথা তুলে ধরতে দেখা যায় কিং খানের কাছে।

শাহরুখ তাদের সবাইকে আশ্বস্ত করে বলেছেন, ঈশ্বর, সবসময় আমাদের ধৈর্যের পরীক্ষা নেন। আমরা অবশ্যই সমস্ত বাধা অতিক্রম করব। তাদের সবার চিকিৎসার সমস্ত খরচ নেবেন তিনি। তারপর ধীরে ধীরে তাদের রোজগারের জন্য যদি কোনও ব্যবস্থা করা যায়, সেই চেষ্টাও করবেন বলিউড বাদশা।

নিজের মীর ফাউন্ডেশনের ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘আমরা অবশ্যই এই সমস্যার অতিক্রম করব।’

প্রসঙ্গত, শাহরুখ তার এই স্বেচ্ছাসেবী সংস্থার নাম রেখেছিলেন বাবার নামে। ওই দিনই মীর ফাউন্ডেশন প্রসঙ্গে শাহরুখ বলছিলেন, তার অবর্তমানে এই সংস্থার সমস্ত দায়িত্ব নেবেন তার মেয়ে সুহানা খান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com