সোমবার, ২০ Jul ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

পাকিস্তান যেতে ক্রিকেটারদের জোর করা হবে না : পাপন

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : টাইগাররা পাকিস্তান সফরে যেতে না চাইলে তাদের জোর করা হবে না। এমনটি বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আসন্ন পাকিস্তান সফর নিয়ে শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, খেলোয়াড়দের মতামত এখানে গুরুত্বপূর্ণ। তারা না যেতে চাইলে জোর করা হবে না। তাছাড়া বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার আছে, নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পরই আমরা বসব।

বিসিবি সভাপতি আরও বলেন, আশা করছি আগামী ৪-৫ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত নিতে পারব। যদি ওরা যেতে না চায় তাহলে যাবে না। তবে কাউকে জোর করে পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না।

পাপন আরও বলেন, পাকিস্তান সফরের ব্যাপারে আমরা সরকারের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন করেছি। এর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তান সফরে গিয়ে খেলে এসেছে। ছেলেদের জাতীয় দলের জন্য ছাড়পত্র এখনও আমরা পাইনি।

তিনি আরও বলেন, যদি নিরাপত্তার ব্যাপারে জিজ্ঞেস করেন, সেটা অনূর্ধ্ব-১২ হোক বা জাতীয় দল হোক– সবার জন্য একই কথা। তাই আমরা ধরে নিচ্ছি, সম্ভাবনা রয়েছে আমরা নিরাপত্তা ছাড়পত্র পেলে যাব।

আইসিসির সফর সূচি অনুযায়ী আগামী বছরের শুরুতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের।

২০০৯ সালে পকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামের কাছে শ্রীলংকা ক্রিকেট দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তান সফরে যেতে সাহস পাচ্ছে না টেস্ট খেলুড়ে কোনো দল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com