বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

নীল রঙা মুকুটে জ্যামাইকান সুন্দরী

TOPSHOT - Newly crowned Miss World 2019 Miss Jamaica Toni-Ann Singh smiles during the the Miss World Final 2019 at the Excel arena in east London on December 14, 2019. (Photo by DANIEL LEAL-OLIVAS / AFP) (Photo by DANIEL LEAL-OLIVAS/AFP via Getty Images)

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : মিস ওয়ার্ল্ড-২০১৯ প্রতিযোগিতায় জয়ী হয়েছেন টনি অ্যান সিং নামে এক জ্যামাইকান সুন্দরী। লন্ডনের এক্সেল অ্যারেনায় অনুষ্ঠানে টনি অ্যান সিংয়ের মাথায় নীল রঙা মুকুটটি পরিয়ে দেন গতবারের মিস ওয়ার্ল্ড মেক্সিকোর ভ্যানেসা পন্সে।

প্রতিযোগিতার প্রথম রানারআপ নির্বাচিত হন ফ্রান্সের অফেহলি মেজিনো। আর দ্বিতীয় রানারআপ হয়েছেন ভারতের রাজস্থানের মেয়ে সুমন রায়।

গত ১৪ ডিসেম্বর প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে তার নাম ঘোষণা করেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জুলিয়া মোরলি।

শীর্ষ পাঁচ প্রতিযোগী প্রতিযোগিতার শেষ পর্ব; প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। ব্রিটিশ ব্রডকাস্টার পাইরেস মরগান এ প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন। প্রশ্নোত্তর পর্বে তিনিই ফাইনালিস্টদের প্রশ্ন করেন।
‘মিস ওয়ার্ল্ড-২০১৯’ এ প্রতিযোগিতার ৬৯তম সংস্করণ। ১২০ দেশের প্রতিযোগী এই মুকুটের জন্য লড়াই করেছেন। নভেম্বরের ২০ তারিখে লন্ডনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। নানা রকমের টাস্ক সম্পন্ন করার পর ১০ জনকে ফাইনালের জন্য মনোনীত করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com