সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

জামালপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জামালপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো.বাহার উদ্দিনকে (৫৮) রোববার দিবাগত রাতে গ্রেফতার করেছে পুলিশ। বাহার উদ্দিন জামালপুর সদর উপজেলার বারুয়ামারী ইউনিয়নের গারামারা বকচর গ্রামের মৃত বগি সেখের ছেলে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. রাশেদুল হাসান জানান, গত ১৯৯৯ সালে বাহার উদ্দিনের বড় ভাইয়ের স্ত্রীকে হত্যার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২০১২ সালে বাহার উদ্দিনসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আদালতে রায় ঘোষনার পর থেকেই সকল আসামি পলাতক ছিল।

জেলায় চলমান পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বাহার উদ্দিনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সদর উপজেলার বারুয়ামারী তদন্ত কেন্দ্রের পুলিশ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com