সোমবার, ২০ Jul ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

বিপিএলে ভালো খেললে সুযোগ মিলবে বিশ্বকাপে

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : আগামী বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলতি বিপিএলে যারা প্রত্যাশার চেয়েও ভালো খেলবে তাদের বিশ্বকাপ দলে রাখার ব্যাপারে ভাবা হবে। এমনটিই বলেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

রোববার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন, বিপিএলে যারা খুব বেশি ভালো খেলবে তাদের বিষয়টা অবশ্যই দেখা হবে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমরা সেই পরিকল্পনা মাথায় রেখেই এগোচ্ছি।

বিপিএল সপ্তম আসরে ঢাকা পর্বে তিন ম্যাচ খেলে দুর্দান্ত ব্যাটিং করে ১১৭ রান নিয়ে শীর্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার ইমরুল কায়েস। সমান ম্যাচ খেলে ১১২ রান নিয়ে তৃতীয় পজিশনে রয়েছেন জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মোহাম্মদ মিঠুন।

তবে বোলিংয়ে ৫ উইকেট শিকার করে শীর্ষে ঢাকা প্লাটুনের শ্রীলংকান অলরাউন্ডার থিসেরা পেরেরা। ২ ম্যাচে ৪ উইকেট শিকার করে দ্বিতীয় পজিশনে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার অলক কাপালি।
বিপিএল প্রথম পর্বে উঠতি ক্রিকেটারদের মধ্যে এখনও কেউই নজর কারতে পারেনি।

তরুণ ক্রিকেটারদের মধ্যে যদি কেউ প্রত্যাশার চেয়েও ভালো পারফর্ম করতে পারেন তাহলে জাতীয় দলে তার সুযোগ হয়ে যেতে পারে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com