সোমবার, ২০ Jul ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

দীপিকার কাছ থেকে সুখবর পেতে উদগ্রীব রণবীর

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোন ও সুপারস্টার রণবীর সিংয়ের মালাবদলের এক বছর কেটে গেছে আরও আগেই। বিয়ের পরের সময়টা আমুদেই কাটছে এই দম্পতির। এখন স্ত্রীর কাছ থেকে সুখবরের অপেক্ষায় ক্ষণ গুনছেন বণবীর।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে উপস্থিত ছিলেন রণবীর। সেখানে তাদের দাম্পত্য জীবনের নানা খুটিনাটি দিক উঠে আসে। রণবীরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে বলিউড সুপারস্টার বাবা হওয়ার ইচ্ছে প্রকাশ করেন। তিনি বলেন, সন্তানের পৃথিবীতে আসার অপেক্ষায় আছেন। ভবিষ্যতের দিনগুলোয় সন্তানের সঙ্গে অনেক বেশি সময় কাটাতে চান, এই মুহূর্তে এটিই তার পরিকল্পনা।

এর আগে ভারতের দর্শকনন্দিনী নায়িকা দীপিকার বেশ কয়েরকটি ছবি দেখে তার সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। যদিও ওইসব গুঞ্জনের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সিনেমায় ঘরনীকে জুটি হিসেবে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন রণবীর। ‘৮৩’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে এই জুটিকে। ১৯৮৩ সালে ভারতের ক্রিকেট দল বিশ্বকাপ জয় করেছিল। অধিনায়ক ছিলেন কপিল দেব। এ ছবিতে কপিলের ভূমিকায় দেখা যাবে রণবীরকে, আর দীপিকাকে দেখা যাবে কপিলের স্ত্রী রুমির চরিত্রে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com