সোমবার, ২০ Jul ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

প্রতিবাদের ধরন বদলানোর আবেদন দেবের

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় অগ্নিগর্ভ পরিস্থিতি রাজ্যের বিভিন্ন অংশে। প্রতিদিন নিত্যনতুন জায়গায় শুরু হচ্ছে বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে, কুশপুতুল পুড়িয়ে, ট্রেনে ভাঙচুর, রাস্তা অবরোধের মধ্যে দিয়ে ক্ষোভ প্রকাশ করছে মানুষ। বিক্ষুব্ধ বিদ্বজ্জনেরাও। কিন্তু বিক্ষোভের পথে না গিয়ে শান্ত প্রতিবাদের পথ বেছে নেওয়ার আবেদন জানান তারা। ব্যতিক্রম নন অভিনেতা দেবও।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন অভিনেতা। সেখানে তিনি জনগণকে আইনি হাতে তুলে না নেওয়ার আবেদন জানিয়েছেন। ইনস্টাগ্রামে একটি জাতীয় পতাকার ছবি পোস্ট করেছেন দেব। তার ক্যাপশনে তিনি জনগণের জন্য বার্তা দিয়েছেন।

অভিনেতা লিখেছেন, ‘দেশে সরকার থাকবে, সরকার আইন কানুন তৈরি করবে। পছন্দ না হলে তার প্রতিবাদ করাটাই স্বাভাবিক। প্রতিবাদ করুন, আন্দোলন হোক কিন্তু আইন হাতে নেওয়া বা সরকারি সম্পত্তিতে আগুন লাগানো গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি নয়। এগুলো করবেন না! বিনম্র অনুরোধ।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com