সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে লাবুশেন, বাদ পড়লেন ম্যাক্সওয়েল

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারত সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে জায়গা পেয়েছেন সম্প্রতি টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করা মার্নাস লাবুশেন। বাদ পড়েছেন মানসিক সমস্যা কাটিয়ে ক্রিকেটে ফেরা গ্লেন ম্যাক্সওয়েল।

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শেন অ্যাবোট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি (সহ-অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, মার্নাস লাবুশানে, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাস্টন টার্নার, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

আগামী ১৪ জানুয়ারি মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়া।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com