রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

মহেশপুর সীমান্তে দেড় মাসের শিশুসহ ৫ অনুপ্রবেশকারী আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দেড় মাসের শিশুসহ ৫ অনুপ্রবেশকারীকে আটক করেছে ৫৮ বিজিবি। মঙ্গলবার রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতের বাড়ি বাংলাদেশের বাগেরহাটের মোড়লগঞ্জ থানায়।

বিজিবি সূত্রে জানা গেছে, জলুলী বিওপি মগদাসপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ১ জন নারী ও তাদের দেড় মাস বয়সের এক শিশু রয়েছে। আটককৃতরা জানায়-তারা ৪ দিন যাবত ভারতীয় সীমান্তে অপেক্ষা করার পর মঙ্গলবার রাতে বাংলাদেশে আসতে সক্ষম হয়েছে। প্রচণ্ড শীতে ছোট বাচ্চাকে নিয়ে তারা অসহায়ভাবে বেঁচে ছিল।

আটককৃত আরিফ জানায়, তারা ব্যাঙ্গালোর শহরতলীতের কাজ করতো। সেখানে পুলিশের অভিযান চলায় চলে আসতে বাধ্য হচ্ছে। ছোট শিশু নিয়ে ভালোভাবে সীমান্ত পার হওয়ার জন্য তার কাছ থেকে ভারতীয় দালালরা ২৪ হাজার রুপি ও জিনিসপত্র যা ছিল সবকিছু নিয়ে গেছে। এপারে আসার পর বাংলাদেশি দালালরা আর এক দফা টাকা-পয়সা কেড়ে নিয়ে বিজিবিকে ফোন করে ধরিয়ে দেয়। তারা শীতের মধ্যে শিশু বাচ্চাটিকে নিয়ে মানবেতর দিন কাটাচ্ছে।

এরপর বুধবার দুপুরে তাদেরকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com