বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : মা শিশুদের কাছে খুবই প্রিয় হয়। আর মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না। তেমনি হয়েছে বলিউডের জনপ্রিয় তারকা কারিনা কাপুরের ছেলে তৈমুরের ক্ষেত্রে। মাকে দেখতে না পেয়ে তাই কান্নায় ভেঙে পড়ল ছোট্ট তৈমুর।
প্রি-খ্রিস্টমাস পার্টি ছিল। নানির কোলে চেপে পার্টিতে এসেছিল ছোট নবাব। কিন্তু পার্টি শেষে বেরোনোর সময় মায়ের দেখা পেল না সে। আর তাতেই মুষড়ে পড়ে খুদে নবাব। নানির কোলে উঠে কেঁদে কেঁদে বলতে থাকে– মা আসছে না। মা কোথায়?
নানি যতবার শান্ত করার চেষ্টা করতে থাকে, ততবারই আরও বেশি কান্নায় ভেঙে পড়তে থাকে সে। তবে এখন প্রশ্ন হলো– কোথায় ছিলেন কারিনা? প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।
২০ ডিসেম্বর তিন বছর পূর্ণ করবে তৈমুর। তার জন্মদিনের প্রস্তুতিও চলছে জোরকদমে। কিন্তু তার আগেই ছোট নবাবকে কান্নায় ভেঙে পড়তে দেখে মন খারাপ অনুরাগীদের।
সূত্র: জি নিউজ
নগরকন্ঠ.কম/এআর