সোমবার, ২০ Jul ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

সন্তানদের স্কুলের অনুষ্ঠানে হাজির ঐশ্বর্য, শাহরুখ-গৌরী

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সেকারণেই সকাল সকাল মেয়ে আরাধ্যাকে সাজিয়ে গুজিয়ে স্কুলে নিয়ে এসে হাজির হলেন ঐশ্বর্য রাই বচ্চন। তবে শুধু আরাধ্যাই নয়। ওই স্কুলে পড়ে শাহরুখপুত্র আব্রাম খান। স্কুলের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে আব্রামকে নিয়ে এসে হাজির হন শাহরুখ-গৌরী।

আরাধ্যার সাজগোজ দেখেই বেশ বোঝা যাচ্ছিল যে স্কুলের অনুষ্ঠানে ঐশ্বর্যকন্যা যে পারফর্ম করার জন্যই এমন সেজেছেন। এদিন আরাধ্যার পরনে ছিল লাল-সবুজ শাড়ি, ও হলুদ ব্লাউজ। মাথায় সাদা ফুল, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, কপালে লাল টিপ। মায়ের হাত ধরে এদিন স্কুলে ঢুকতে দেখা যায় বছর ৮এর আরাধ্যাকে। এদিন ঐশ্বর্যর পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার কামিজ। তবে শুধু ঐশ্বর্যই নন, এদিন নাতনির পারফরম্যান্স দেখতে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চনও এবং ঐশ্বর্যর মা বৃন্দা রাই। হাজির হন পিসি শ্বেতা বচ্চন নন্দা।

অন্যদিকে ছোট্ট আব্রামকে সঙ্গে নিয়ে তার স্কুলে হাজির হন শাহরুখ-গৌরী। এদিন আব্রামের মুকে মেকআপ, ঠোঁটে লিপস্টিক দেখে বেশ বোঝ যায় স্কুলের অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছে সেও। এদিন আব্রামকে নিয়ে পাপারাৎজিদের ক্যামেরার সামনে পোজও দেন শাহরুখ।

তবে অবশ্য এই প্রথম নয়, প্রত্যেক বছরই ছেলেমেয়েদের স্কুলের বার্ষিত অনুষ্ঠানে তাঁদেরকে সঙ্গে নিয়ে উপস্থিত থাকেন শাহরুখ-গৌরী, ঐশ্বর্য-অভিষেকরা। তবে এদিন অবশ্য ঐশ্বর্য সঙ্গে দেখা গেল না অভিষেককে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com