বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

এক নাটকের উৎসব

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : মণিপুরি থিয়েটারের নতুন প্রযোজনা ‘ও মন পাহিয়া’। ঘোরামারার কমলগঞ্জে নাটকটির পাঁচটি প্রদর্শনী নিয়ে একক উৎসবের আয়োজন করা হয়েছে। রচনা ও নির্দেশনায় রয়েছেন শুভাশিস সিনহা।

এ নির্দেশক বলেন, ‘আগামী ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা, ২৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টা, ২৭ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় কমলগঞ্জের মণিপুরি থিয়েটারের নটমণ্ডপে নাটকটি প্রদর্শিত হবে। দিনভর চা বাগান, লেক, মণিপুরি জীবনাচার দেখতে দেখতে বিকাল ও সন্ধ্যায় মণিপুরি থিয়েটারে নাটক দেখতে চলে আসার আহ্বান জানাচ্ছি।

এ নাটকের অন্যতম অভিনয়শিল্পী জ্যোতি সিনহা। এ আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘নিয়মিত শোয়ের আয়োজন করা খুব মুশকিল। এজন্য টানা প্রদর্শনী হবে। এখানে নানা বয়স, শ্রেণি, পেশার মানুষের সম্মিলন ঘটে। এটা খুব আনন্দের। আশা করি, ২৫-২৭ ডিসেম্বর—তিন দিন জমে উঠবে আমাদের নটমণ্ডপ।’

গত ৪ ডিসেম্বর ঢাকায় উদ্বোধনী প্রদর্শনী হয় এই নাটকের। যার বাংলা নাম ‘ও মন পাখি’, ইংরেজি নাম ‘দ্য ফ্লাইং হার্ট’। আফ্রিকান একটা মিথকে উপজীব্য করে নাটকের গল্প গড়ে উঠেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com