সোমবার, ২০ Jul ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

উইজডেনের দশকসেরা একাদশে সাকিব

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : গত এক দশকের পারফরম্যান্সের ভিত্তিতে সেরা ওয়ানডে একাদশ নির্বাচন করেছে ব্রিটেনের বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন। সেই একাদশে একমাত্র স্পিনার ও অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।

দশকসেরা ওয়ানডে একাদশে সাকিবের সঙ্গে রয়েছেন রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, জস বাটলার, এমএস ধোনি, লাসিথ মালিঙ্গা, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট ও ডেল স্টেইন।

গত এক দশকে ওয়ানডেতে অলরাউন্ড নৈপুণ্যে সাকিবের ধারে-কাছেও কেউ নেই। এই সময়ে ১৩১ ওয়ানডেতে ৩৮.৮৭ গড়ে ৪২৭৬ রান করার পাশাপাশি ৩০.১৫ গড়ে নিয়েছেন ১৭৭ উইকেট। গত এক দশকে সাকিবের চেয়ে বেশি উইকেট নেই কোনো স্পিনারের।

প্রসঙ্গত, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে চুপ থাকায় পেশাদার ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ সাকিব আল হাসান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com