বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

ক্যাটরিনার বোনের বলিউড মিশন শুরু

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এ অভিনেত্রীর বোন ইসাবেলা কাইফ বলিউডে পা রাখছেন—এমন খবর কয়েক বছর ধরেই উড়ছে। চলতি বছরের মাঝামাঝি সময় সব গুঞ্জনের অবসান ঘটে। কারণ ‘কথা’ সিনেমায় ইসাবেলার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়। সিনেমাটিতে সালমান খানের বোনজামাই আয়ুশ শর্মার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন ইসাবেলা।

এসবই পুরোনো খবর। নতুন খবর হলো—সিনেমাটির শুটিং শুরু করেছেন ইসাবেলা ও আয়ুশ শর্মা। মণিপুরে এ সিনেমার সেট ফেলা হয়েছে। এ প্রসঙ্গে চলচ্চিত্র বিশ্লেষক তরন আদর্শ এক টুইটে লিখেন, আয়ুশ শর্মা ও ইসাবেলা কাইফের কথা সিনেমার শুটিং শুরু।

ভারতীয় সেনাবাহিনীর কিছু সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে এ সিনেমা। এটি পরিচালনা করছেন করন ললিত বুতানি। গল্প প্রসঙ্গে এ পরিচালক বলেন, ‘অনেকেই জানেন না যে কথা মিয়ানমার সীমান্তবর্তী ভারতের একটি প্রত্যন্ত গ্রাম। এই সিনেমার গল্প একেবারেই অন্যরকম, কিন্তু বাস্তব। ইসাবেলা আর আয়ুশ এই সিনেমার জন্য একদম ঠিকঠাক।’

এতে একজন আর্মি অফিসারের চরিত্রে অভিনয় করছেন আয়ুশ শর্মা। কিন্তু আর্মি অফিসারের চরিত্রে অভিনয় করা সহজ কথা নয়। সে জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে আয়ুশ শর্মাকে। অন্যদিকে ইসাবেলা নিউইয়র্কের ফিল্ম ইনস্টিটিউশনে অভিনয়ের ওপর চার বছর প্রশিক্ষণ নিয়েছেন। তার স্বপ্ন ছিল বোনের মতো বলিউড তারকা হওয়ার। তাই আটঘাট বেঁধেই বলিউডের রাস্তায় নেমেছেন তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com