বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শীতে প্রিয় মানুষকে নিয়ে জয়ার আকুতি

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : জয়া আহসান। এক নামে দুই বাংলায় তার পরিচয়। গ্ল্যামার আর অভিনয় গুণে দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে পেয়েছেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ওপার বাংলাতেও অভিনয়ের সুখ্যাতি ছড়িয়েছে। সেখানেও পেয়েছেন সম্মাননা।

কলকাতায় আগামী ২৭ ডিসেম্বর জয়া অভিনীত চলচ্চিত্র ‘রবিবার’ মুক্তি পাচ্ছে। প্রথমবারের মতো সুপারস্টার প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি এই সিনেমায়। প্রচারণা নিয়ে এখন তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচারণার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে নিয়মিত আপডেট দেন এই অভিনেত্রী। গত রাতে তিনি নতুন সোয়েটার পরা একাধিক ছবি পোস্ট করেছেন ইনস্ট্রাগামে।

দেখা যাচ্ছে, পেস্ট রঙের ফুলহাতা সোয়েটার পরে আছেন জয়া। সঙ্গে নীল ডেনিম ও লং ব্ল্যাক বুট। ক্যাপশনে লিখেছেন, মার্কিন ব্যান্ড দ্য নেইবারহুডের ‘সোয়েটার ওয়েদার’ গানের চুম্বক অংশ। সেখানে কনকনে শীতে প্রিয় মানুষকে দুহাতে আঁকড়ে ধরার আকুতি প্রকাশ পেয়েছে। বোঝাই যাচ্ছে, বেশ শীতকাতুরে এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলো এরই মধ্যে ৪০ হাজারের বেশি লাইক সংগ্রহ করেছে। ভালোবাসা ও আগুনের ইমোকন দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরা।

‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘দেবী’, ‘বিসর্জন’, ‘এক যে ছিল রাজা’, ‘কণ্ঠ’সহ দুই বাংলায় বেশ কয়েকটি সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন জয়া। চলচ্চিত্র প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন গত বছর।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com