বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

পেছনের কথা ফাঁস করতে চাই না : দীপিকা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ‘মহাভারত’ দীপিকার প্রযোজনায় দ্বিতীয় ছবি। এর আগেও এ নিয়ে সিনেমা তৈরি হয়েছে বলিউডে, তবে এই মহাভারত হবে আলাদা। কৃষ্ণ ছাড়া অসম্পূর্ণ সিনেমাটি। তাই ওই চরিত্রের জন্য অভিনেতা খুঁজছেন তিনি।

মহাভারতে দ্রৌপদীর ভূমিকায় দেখা যাবে দীপিকা পাডুকোনকে। দ্রৌপদীর মুখ দিয়েই মহাভারতের কথা শোনাবেন দীপিকা। মূল চরিত্রে তো থাকছেনই, সেইসঙ্গে প্রযোজনার দায়িত্বও নিজেই সামলাবেন।

শোনা যাচ্ছে, ‘গ্রিক গড’ হূতিক রোশনকেই নাকি দেখা যাবে কৃষ্ণের চরিত্রে। ছবির আর এক প্রযোজক মধু মান্তেনা হূতিকের ভালো বন্ধু। তিনিই নাকি অভিনেতাকে বলেছেন চরিত্রটি করার জন্য। যদিও হূতিকের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানা যায়নি।

প্রযোজক ও নায়িকা দীপিকা এ প্রসঙ্গে বলেন, ‘এটি এখন পর্যন্ত প্রকাশ করতে চাচ্ছি না। এটি আমাদের পেছনের আলাপ। পেছনের কথা ফাঁস করতে চাই না। এ নিয়ে আমাদের অনেকের সঙ্গে কথা হচ্ছে। যেহেতু এখনও চূড়ান্ত কিছু হয়নি তাই আগে থেকেই বলতে চাই না। অনেকের নাম সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে। কিন্তু সেগুলোর কোনো ভিত্তি নেই। তাই এ নিয়ে মিথ্যে কোনো সংবাদ না করার জন্য অনুরোধ জানাচ্ছি। শিগগিরই কৃষ্ণের খোঁজ পাওয়া যাবে। এটুকু বলতে পারি।’

দেশজুড়ে ‘বাহুবলি’ সিরিজের সাফল্যের পর শোনা গিয়েছিল, পরিচালক এসএস রাজামৌলি এরপর মহাভারত নিয়েও ছবি করবেন। এই ম্যাগনাম ওপাসের সঙ্গে এক সময় জুড়ে গিয়েছিল আমির খানের নামও। তিনি নাকি নিজেই কৃষ্ণের চরিত্রটি করতে আগ্রহ প্রকাশ করেছিলেন সে সময়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com