বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরবার্তা.কম : ফের সন্তানের মা হলেন বলিউড সুপারস্টার সালমান খানের বোন অর্পিতা। শুক্রবার মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
বলিউড অভিনেতা সালমান খানের জন্মদিন ২৭ ডিসেম্বর। এই দিনেই পৃথিবীতে এসেছে তার ভাগ্নী। সবমিলিয়ে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে খুশির আমেজ বিরাজ করছে।
এক বিবৃতিতে অর্পিতা ও আয়ুশ জানিয়েছে, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের কন্যা সন্তান হয়েছে। আনন্দঘন এই মুহূর্তে পাশে থেকে সহযোগিতার জন্য পরিবারের সদস্য, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ। সবসময় ভালোবাসা ও পাশে থাকার জন্য মিডিয়া ও ভক্তদের ধন্যবাদ জানাই। আপনাদের ছাড়া এই পথচলা অসম্পূর্ণ। অনেক অনেক ভালোবাসা।
গত জুলাই থেকেই গুঞ্জন শোনা যায়, দ্বিতীয় সন্তানের মা-বাবা হতে চলেছেন অর্পিতা খান ও আয়ুশ শর্মা। চলতি বছর আইফা অ্যাওয়ার্ডে বেবি বাম্পসহ এসে খবরটি নিশ্চিত করেন অর্পিতা। জানা গেছে, সালমানের ভাগ্নীর নাম রাখা হয়েছে আয়াত।
জমকালো আয়োজনে ২০১৪ সালে অর্পিতা ও আয়ুশের বিয়ে হয়। ২০১৫ সালের ১৫ মার্চ তাদের প্রথম সন্তান আহিলের জন্ম হয়।
নগরবার্তা.কম/এআর