বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

স্টেজ শো নিয়ে ব্যস্ত কণা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ .কম : শীতের সময়টা স্টেজ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকেন সঙ্গীতশিল্পীরা। তাদের মধ্যে অন্যতম দিলশাদ নাহার কণা। তার বছরের শুরুটা হবে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে গান গাওয়ার মধ্য দিয়ে।

গতকাল তিনি হবিগঞ্জে দ্য প্যালেসে স্টেজ শো’তে পারফর্ম করেছেন। আগামীকাল রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ মিলনায়তনে গান গাইবেন। ২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে নতুন বছর শুরু করবেন তিনি। এরপর দেশে বিভিন্ন জেলায় শোয়ের জন্য শিডিউল চূড়ান্ত করে রেখেছেন।

এ প্রসঙ্গে কণা বলেন, ‘সবাইকে ইংরেজি নতুন বছরের শুভচ্ছো। ২০১৯ আল্লাহর অশেষ রহমতে খুব ভালো কেটেছে। স্টেজ শো নিয়েই আমার বর্তমান ব্যস্ততা। খুব ভালো সময় কাটছে। শুধু শীতের মৌসুমই নয়, বছরের অন্য সময়গুলোতেও আমি স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকি। সবার কাছে দোয়া চাই, যেন এ ব্যস্ততা ধারাবাহিকভাবে বজায় থাকে।’

এদিকে সিনেমার গান নিয়ে সরব এ সঙ্গীতশিল্পী। এরই মধ্যে দুটি নতুন সিনেমায় গান গেয়েছেন তিনি। একটি হচ্ছে নিয়ামুল মুক্তার ‘কাঠ বিড়ালি’ ময়মনসিংহের শিল্পী নয়ন চাঁনের গানের রিমেক ‘মল্লিকা মালতী’ ও অন্যটি সাফিউদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’ ছবির একটি গান।

পাশাপাশি নতুন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানও খুলেছেন এ সঙ্গীতশিল্পী। রাজধানীর মিরপুরের ডিওএইচএস শপিং কমপ্লেক্সে ‘প্লে হাউস’ নামে শিশুদের জন্য নিরাপদ খেলার জায়গা নিয়েছেন তিনি। এরই মধ্যে এর বাণিজ্যিক কার্যক্রমও শুরু হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com