বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

চোখ মেরে বিখ্যাত প্রিয়াকে চ্যালেঞ্জ দীপিকার

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : অভিনব চোখের ইশারায় কেড়ে নিয়েছিলেন নিযুত তরুণের মন। মিষ্টি হাসিতে মাত করেছিলেন সবাইকে। সেই ভ্রু নাচানো প্রিয়া প্রকাশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বলিউড সেনসেশন দীপিকা পাডুকোন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বলিউড অভিনেত্রীর কাছ থেকে চ্যালেঞ্জ পেয়ে দারুণ উচ্ছ্বসিত ‘ইশারাকন্যা’খ্যাত প্রিয়া প্রকাশ। দীপিকার চ্যালেঞ্জ ছুড়ে দেয়া ভিডিওতে প্রিয়ার মন্তব্য– ‘এ বছর এর চেয়ে ভালোভাবে শেষ হতো না! গডেস নিজেই চোখের ইশারা করেছেন?’

দীপিকার চ্যালেঞ্জটা তা হলে কী? আগামী সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’। চলচ্চিত্রে অ্যাসিড আক্রান্ত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দীপিকাকে। মুক্তি পেতে যাওয়া ছবিটির শুটিংয়ের বিভিন্ন মুহূর্তের ভিডিও পোস্ট করেছেন দীপিকা। এমনই এক ভিডিওতে প্রিয়া প্রকাশের মতো করে চোখ টিপ দেন দীপিকা এবং ভিডিওতে লেখা রয়েছে– প্রিয়া প্রকাশ ভ্যারিয়ারকে চ্যালেঞ্জ।

এই ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। অনেকেই মন্তব্য করছেন। দীপিকার অভিনয়ের ভূয়সী প্রশংসা নেটিজনদের।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com