বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

শেষ ভালো যার সব ভালো তার!

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বছরের শেষটা ভালোই গেল বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের। ভালো বলতে, একেবারে সব দিক দিয়েই। তার অভিনীত সিনেমা ‘গুড নিউজ’ ৮৮ লাখ রুপি আয় করলো মাত্র ৪ দিনেই, সাইফ-তৈমুরের সঙ্গে সুইজারল্যান্ডে কাটিয়েছেন কয়েকদিন, নতুন এক সিনেমার অফারও পেয়েছেন—আর কী লাগে! এ কারণেই বোধহয় নতুন বছরে বেশ উচ্ছ্বসিত কারিনা কাপুর। বলা চলে, শেষ ভালো যার সব ভালো তার।

২৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে কমেডি রোমান্টিক ধাঁচের সিনেমার নাম গুড নিউজ। এতে রিনা কাপুর, অক্ষয় কুমার, কিয়ারা ও দিলজিত্ অভিনয় করেছেন। ছবিটির গল্পে দেখা যায়, বর্তমান সময়ে শারীরিক নানা ত্রুটির কারণে অনেক বিবাহিত দম্পতি সন্তানের মা-বাবা হতে পারছেন না। তারা বাধ্য হয়ে চিকিত্সকের শরণাপণ্ন হন। বাত্রা নামের দুই দম্পতি তেমনি সমস্যার কারণে সন্তানের আশায় চিকিত্সকের কাছে গেলে তাদের ভাটো ফার্টিলাইজেশনের পরামর্শ দেওয়া হয়। সে অনুযায়ী বরুণ বাত্রা-দীপ্তি বাত্রা এবং হানি বাত্রা-মনিকা বাত্রা দম্পতি সন্তান লাভের আশায় ভাটো ফার্টিলাইজেশনের আশ্রয় নেয়। কিন্তু গোল বাঁধে যখন তাদের চিকিত্সক জানান ভুলক্রমে দুই দম্পতির স্পার্ম অদল বদল হয়ে গেছে।

স্বাভাবিকভাবে বরুণ-দীপ্তি দম্পতি এবং হানি দম্পতির ব্যাপারটি মেনে নিতে পারে না। ভীষণভাবে রি-অ্যাক্ট করে উভয় দম্পতি। জটিল পরিস্থিতি সৃষ্টি হয় এ নিয়ে। এ রকম মারাত্মক ভুল দুটি পরিবারে এক ধরনের চরম অস্বস্তিকর পরিস্থিতির জন্ম দেয়। এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় খুঁজতে তারা মরিয়া হয়ে ওঠে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com