বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সাবেক প্রেমিকার বাগানবাড়িতে কী করছেন সালমান?

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউডে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ হিসেবে বিবেচনা করা হয় সালমান খানকে। বয়স ৫০ পেরোলেও বিয়ের খবর নেই। তাতে কী প্রেমিকা কি তার কম আছে নাকি। একটি গেলে অন্য আরও কয়েকজন লাইন দিয়ে থাকে।

এ কারণে তার সাবেক প্রেমিকার সংখ্যাও নেহায়েত কম নয়। নায়িকা থেকে গায়িকা কম যাননি সালমান। সম্প্রতি সাবেক এক প্রেমিকাকে নিয়ে ফের আলোচনায় এসেছেন সালমান খান।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের পানভেলের সাবেক এক প্রেমিকার বাগানবাড়িতে দেখা গেছে সালমানকে। সেখানেই নতুন বছর শুরু করেছেন এই সুপারস্টার।

সালমানের সেই সাবেক প্রেমিকার নাম সংগীতা বিজলানী। এই সুদর্শনীর কাছে ফিরে গেছেন সালমান। কি অবাক হচ্ছেন?

ঘটনা কিন্তু সত্যি। বিজলানীর বাগানবাড়িতে সালমানের সঙ্গে বিজলানীর ছবি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে। সালমান বাঁ হাতে মুঠোফোন টিপছেন, এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২৭ ডিসেম্বর ৫৪ বছরে পা দেন সালমান খান। এবার সোহেল খানের বান্দ্রার ফ্ল্যাটে পরিবারের সদস্যদের সঙ্গেই জন্মদিন পালন করেন বলিউডের সাল্লু। অত্যন্ত সাদামাটাভাবে জন্মদিন পালন করার পর জমিয়ে নতুন বছর শুরু করেন এই নায়ক।

সেই অনুষ্ঠানে সাবেক প্রেমিকা সংগীতা বিজলানী, বলিউড অভিনেত্রী ডেইজি শাহ, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং তার স্ত্রী ওয়ারধা নাদিয়াদওয়ালা উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com