বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

নিশিতার গানে আদনান সামীর শুভেচ্ছা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী আদনান সামীকে উপলক্ষ করে গেল বছরের সেপ্টেম্বরে এ শিল্পীর জনপ্রিয় কয়েকটি গান রিমেক করে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেন নিশিতা বড়ুয়া। যার শিরোনাম ছিল ‘আদনান সামী মাসাপ’।

সেই গানগুলো একসময় আদনান সামীর দৃষ্টিগোচর হয়। গানগুলো শুনে সেখানে একটি গানের লিঙ্কের নিচে ‘ওয়েল ডান, গড ব্লেস ইউ’ লিখে শুভেচ্ছাও জানিয়েছেন এ সঙ্গীতশিল্পী। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত নিশিতা।

তিনি বলেন, ‘আদনান সামী স্যারের এ শুভেচ্ছা বাণী দেখে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। সত্যিই সত্যিই তিনি আমার গান শুনেছেন, সত্যিই তিনি আমাকে শুভকামনা জানিয়েছেন এটা বিশ্বাস করতেই আমার কিছুটা সময় লেগেছে। মন থেকে স্যারের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ঈশ্বরের কাছে মন থেকে কিছু চাইলে তিনি যে তা পূরণ করেন নিজের জীবন দিয়ে তা নতুন করে অনুভব করলাম। আমার এই কাজটির সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা।’ এদিকে নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন এ সঙ্গীতশিল্পী।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com