বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

জন্মদিনে মমতাকে যে বার্তা দিলেন নুসরাত-মিমি

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুল করেননি তৃণমূল কংগ্রেসের তরুণ দুই সংসদ সদস্য নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। দুজনেই মমতার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

রোববার নিজের টুইটার হ্যান্ডেল থেকে মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নুসরাত লেখেন, ‘একজন আদর্শ নেতা, জীবন্ত অনুপ্রেরণা, আমার জীবনে মায়ের মতোই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব…প্রিয় দিদি, আমাদের মুখ্যমন্ত্রীকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’

অন্যদিকে মিমি চক্রবর্তীও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভ কামনা জানিয়েছেন একটু ভিন্ন আঙ্গিকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে নিজের ছবি শেয়ার করে টুইটারে মিমি লিখেছেন, জন্মদিনের দিনে অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমায় দিদি।

ছবিতে দেখা যাচ্ছে, মিমির গালে হাত দিয়ে আদর করছেন মুখ্যমন্ত্রী। দিদির আদর পেয়ে যাদবপুরের সংসদ সদস্যের মুখেও চওড়া হাসি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টালিউডের এই দুই নায়িকা সুসম্পর্ক নতুন নয়। নুসরত-নিখিলের বিয়ে থেকে শুরু করে পারিবারিক অনুষ্ঠান সব সময়েই উপস্থিত থাকার চেষ্টা করেছেন মমতা। মিমি নুসরাতকে দলের টিকিট দিয়ে সংসদে নিয়েছেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com