বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

পরিণীতি আউট, নোরা ফাতেহি ইন

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : কয়েকদিন আগেই ঘোষণা এসেছিল অজয় দেবগণ অভিনীত নতুন সিনেমা ‘ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’-এ অভিনয় করবেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। কিন্তু ছবিটির শুটিং শুরুর আগ মুহূর্তে এসে ছবি থেকে সরে দাঁড়ালেন তিনি। আর তার পরিবর্তেই এবার ছবিটিতে চুক্তিবদ্ধ হলেন নোরা ফাতেহি।

ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে, বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত পরিণীতি। ফলে ‘ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ সিনেমার জন্য শিডিউল মেলাতে পারছেন না তিনি। এজন্যই মূলত এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী।

আগামী ১২ জানুয়ারি থেকে শুটিং শুরু হবে ‘ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’র। ছবিটিতে একজন দেশপ্রেমিক বিমান সেনার চরিত্রে দেখা যাবে অজয়কে। এছাড়াও ছবিটিতে আরো অভিনয় করবেন সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা সহ আরো অনেকেই।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com