বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

মিটু নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য তনুশ্রী দত্তের

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : আবারও পুরনো অভিযোগ উসকে দিয়ে মিটু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।

এর আগে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন ভারতের এই জনপ্রিয় অভিনেত্রী।

ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়াে এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, যদি তোমার কাছে পয়সা থাকে, তবে ন্যায়বিচার মিলবে। যদি পয়সা না থাকে, তা হলে কিছুই মিলবে না।

নানাকে স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর সঙ্গে তুলনা করে তনুশ্রী বলেন, এই লোকটাকে বোকা বানানো খুব সহজ। শুধু গাঁধী টুপি এবং সাদা রঙের কুর্তা পরতে হবে।

এর পরই নানার এনজিও নাম উল্লেখ করে তনুশ্রী বলেন, ওই সংস্থা বিভিন্ন কর্পোরেট সংস্থা থেকে কোটি কোটি টাকা আয় করে। তবে আমি গরিব, এক কামরার ফ্ল্যাটে থাকি’– এমন একটি ইমেজ নিয়ে ঘুরে বেড়ান। ওর পুরোটাই মিথ্যা।

২০১৮-তে অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিযোগ তুলেছিলেন, ২০০৯ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি গানের শুটিংয়ে তার সঙ্গে অন্তরঙ্গ হতে চেয়েছিলেন নানা। তিনি রাজি না হওয়ায় নানা তাকে চরম হেনস্তাও করেছিলেন ওই অভিনেতা। এমনকি একটি রাজনৈতিক দলের কর্মীদের ডেকে তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল। শুধু নানাই নন, কোরিওগ্রাফার গণেশ আচারিয়া এবং রাকেশ সরংসহ সেটের অধিকাংশই দল পাকিয়ে এই কাজ করেছিলেন বলে দাবি করেন তনুশ্রী। এ ঘটনায় নানা পাটেকরের বিরুদ্ধে পুলিশে অভিযোগও করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com