বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

আসছে রাজা-রুবায়েতের নতুন তিন গান

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : নতুন তিনটি গান নিয়ে শ্রোতা-দর্শকের সামনে আসছেন প্রবাসী শিল্পী ও সঙ্গীতপরিচালক জুটি রাজা কাশ্যফ ও রুবায়েত জাহান। তারা দু’জনই লন্ডনে বসবাস করেন।

গত ডিসেম্বরে প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার একটি গানের অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা এসেছেন। এরই মধ্যে নতুন তিনটি গানের কাজ সম্পন্ন করেছেন। গান তিনটি হচ্ছে ‘অনুভবে’, ‘বৈশাখী মেলা’ ও ‘দুটি চোখ’। এরই মধ্যে ‘অনুভবে’ গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এ গানটি প্রকাশিত হবে ধ্র“ব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।

‘বৈশাখী মেলাতে’ গানটি আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে। ‘দুটি চোখ’ গানটি কোথা থেকে প্রকাশ হবে সেটি এখনও নির্দিষ্ট হয়নি। নতুন গান প্রসঙ্গে রুবায়েত জাহান বলেন, ‘প্রত্যেকটি গান নিয়েই আমি ভীষণ আশাবাদী। কারণ প্রতিটি গানের কথা, সুর এবং সঙ্গীতায়োজন খুব ভালো হয়েছে।’

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com