বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

ভারত যাচ্ছে আনন্দ অশ্রু

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : দীর্ঘদিন পর শুটিং শেষ হল সাইমন সাদিক ও মাহিয়া মাহি অভিনীত ছবি ‘আনন্দ অশ্রু’। ছবিটি প্রয়াত নায়ক সালমান শাহের একই নামের একটি ছবি থেকে উদ্বুদ্ধ হয়ে তৈরি করা হচ্ছে।

তবে সালমান শাহের আনন্দ অশ্রুর গল্পের সঙ্গে নতুন ছবির গল্পের কোনো মিল নেই বলে জানিয়েছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। কিছুদিন আগে ছবির শুটিং শেষ হয়েছে। বর্তমানে চলছে সম্পাদনা ও ডাবিংয়ের কাজ। এটি শেষ হলেই ছবিটি ভারত পাঠিয়ে দেয়া হবে কালার কারেকশনের জন্য- এমনটাই জানিয়েছেন পরিচালক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক প্রতীক্ষার পর ছবির শুটিং শেষ করলাম।

এতে মাহি ও সাইমন তাদের সেরা অভিনয় দেয়ার চেষ্টা করেছেন। সম্পাদনা ও কালার কারেকশন শেষ করে চলতি বছরই এ ছবিটি মুক্তি দেয়ার চিন্তা করেছি। আমার বিশ্বাস এ ছবিটি দর্শকদের ভালো লাগবে।’

এ ছবিতে অভিনয় প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘কাজ শেষে মনে হয়েছে এ ছবিটি আমার ক্যারিয়ারে আরেকটি সাফল্য যোগ করবে। বাকিটা সৃষ্টিকর্তা ও দর্শকদের ওপর নির্ভর করছে। তবে আমি আশাবাদী।’ মাহিয়া মাহি বলেন, ‘আনন্দ অশ্রু সত্যিকার অর্থেই উপভোগ্য একটি ছবি হবে। আমার অনুরোধ থাকবে দর্শক যেন প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেন।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com