বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

দীপিকাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: কঙ্গনা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : এবার বলিউড তারকা দীপিকা পাড়ুকোনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন আরেক অভিনেত্রী কঙ্গনা রানাউত।

জানা গেছে, অ্যাসিড আক্রান্তদের নিয়ে ছবি ‘ছপাক’-এর প্রচারে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দীপিকা।

দিনকয়েক আগে দিল্লিতে দিনভর ছবি প্রচারে ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। পরিচয়পত্র ছাড়া দোকানে অ্যাসিড কেনা যায় কিনা, তাও দেখেছেন।

এ নিয়ে দীপিকা আরও একটি প্রোমোশনাল ভিডিও করেছেন। সেটি দেয়া হয়েছে ‘টিকটক’ প্ল্যাটফরমে।

‘ছপাক’-এ মূল চরিত্র দীপিকা। পর্দায় তিনি মালতী, এক অ্যাসিড আক্রান্ত। অর্থাৎ ডি-গ্ল্যাম লুক, এক অ্যাসিড আক্রান্তের মুখ যেমন হতে পারে তেমন।

‘টিকটক’ ভিডিওতে দীপিকা এক মেকআপ আর্টিস্টকে চ্যালেঞ্জ করেছেন মালতীর লুক ‘রিক্রিয়েট’ করতে। অর্থাৎ ভিডিওতে দেখাতে হবে কীভাবে এক অ্যাসিড আক্রান্তের মুখ সাজানো যায়। আর প্রচার ভিডিও নিয়ে সরব কঙ্গনা রানাউত।

কঙ্গনার বোন রঙ্গোলি একজন অ্যাসিড আক্রান্ত। আর সেই প্রসঙ্গ টেনে কঙ্গনা কড়া ভাষায় বলেছেন, আমার বোনের মতো যারা অ্যাসিড আক্রান্ত হয়েছেন, তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। বিষয়টি কোনো মেকআপ লুকের ব্যাপার নয়। এটি তৈরি করার কৃতিত্বও নেই। এমন নির্বোধের মতো মন্তব্য করলে ক্ষমা চাওয়াই উচিত। আমরা সবাই ভুল করি। ভুল করে ক্ষমা চেয়ে নেয়ায় কোনো ক্ষতি নেই।

কঙ্গনার ভাষ্য, প্রচারের জন্য মাঝে মাঝে মার্কেটিং টিম অত্যন্ত বাড়াবাড়ি করে ফেলে। কিন্তু রঙ্গোলি এই ভিডিও দেখে অত্যন্ত আঘাত পেয়েছে। কেন এটি করা হলো, দীপিকার কাছে নিশ্চয়ই তার কৈফিয়ত আছে বলে আমি মনে করি।

এর আগে দিল্লিতে ছবির প্রচারের ফাঁকে জেএনইউ ক্যাম্পাসে দীপিকা গিয়ে কঙ্গনার সমালোচনার শিকার হন। সূত্র: এই সময়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com