বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

শাকিব হঠাৎ ৮ কেজি ওজন কমালেন কেন?

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : মাঝে বেশ নাদুসনুদুস লাগছিল সুপারস্টার শাকিবকে। ‘বীর’ সিনেমার শুটিয়ের জন্য ওজন বাড়িয়েছিলেন তিনি। এবার স্বরূপে ফেরা।

গত এক সপ্তাহে নিয়মিত জিমে ঘাম ঝরিয়েছেন শাকিব খান। প্রায় আট কেজি ওজন কমিয়েছেন দেশের এই শীর্ষ নায়ক। কেন শাকিব হঠাৎ এত ওজন কমালেন। জানা গেছে, সামনে বেশ কয়েকটি ছবিতে কাজ করতে যাচ্ছেন শাকিব। চরিত্রের প্রয়োজনেই শরীর থেকে মেদ ঝেড়ে ফেলেছেন ঢাকাই সিনেমার এ জনপ্রিয় নায়ক।

আগামী সপ্তাহের শেষ দিকে কলকাতার একটি প্রযোজনা সংস্থার সঙ্গে মিটিং ও ‘বীর’ সিনেমার এডিটিংয়ের কাজ সারতে যাচ্ছেন শাকিব খান।

বেশ কয়েক মাস ধরে কলকাতার সিনেমায় আবারও কাজ করছেন শাকিব খান; এই খবর শোনা গেলেও অফিসিয়ালি কোনো মিটিং হয়নি। এবারই কলকাতার অন্যতম শীর্ষ প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে বসতে যাচ্ছেন নায়ক। মিটিং শেষ করে দেশের ফিরেই ঈদের চলচ্চিত্রে কাজে হাত দেবেন শাকিব। এসব শুটিংয়ের দিনক্ষণও চূড়ান্ত হয়ে আছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com