বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

স্বপ্ন দেখছেন শাহরুখ

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউড বাদশা কিংবা রোমান্স কিং— দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ভক্তদের কাছ থেকে অনেক খেতাব পেয়েছেন শাহরুখ খান। পাশাপাশি ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা।

কিন্তু এই অভিনেতার শেষ কিছু সিনেমা বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারেনি। তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা জিরো। শুরু থেকে সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহ থাকলেও মুক্তির পর সাড়া ফেলতে পারেনি। এরপর সিনেমা থেকে বিরতিতে রয়েছেন এই অভিনেতা।

তবে নতুন দশকে সফলতার ঝুড়ি নিয়ে হাজির হতে চাইছেন শাহরুখ। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে হাজির হয়েছিলেন তিনি। এই সময় নতুন দশকে তার পরিকল্পনা কী জানতে চান এক ভক্ত। জবাবে শাহরুখ বলেন, এই দশক আমার জীবনের সেরা সিনেমার জন্য রেখেছি।

শোনা যাচ্ছে, খুব শিগগির পরবর্তী সিনেমার ঘোষণা দেবেন শাহরুখ খান। বলিপাড়ায় কানাঘুষা চলছে, রাজকুমার হিরানির সিনেমায় দেখা যাবে তাকে। এতে তার বিপরীতে অভিনয় করবেন কারিনা কাপুর।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com