বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বাজারে আসছে সংগীতশিল্পী ও সাংবাদিক আতাউর রহমানের নতুন গানের একটি মিউজিক ভিডিও।
গজলধর্মী মৌলিক গানটিতে তিনি নিজেই কণ্ঠ দিয়েছেন। আলাপন স্টুডিওতে রেকডিং শেষে ওই স্টুডিওতেই গানটির চিত্রগ্রহণ সম্পন্ন হয়।
গানের শিরোনাম ‘ভুলে গেছো আজ সবই তুমি’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন ওস্তাদ দেলোয়ার হোসেন। সংগীতায়োজনে ছিলেন আমজাদ হাসান।
শিল্পী জানান, বর্তমানে ভাল গানের খরা চলছে। প্রযুক্তির উৎকর্ষতায় প্রচুর গানের ভিডিও তৈরি হলেও শিল্পীসুলভ গান সৃষ্টি হচ্ছেনা।
এ কারণে শ্রোতাদের কাছে গানের স্থায়িত্বও কম। তাই শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখেই যত্নসহকারে গানের ভিডিওটি তৈরি করা হয়েছে।
দীর্ঘদিন পর দর্শক শ্রোতারা একটি ভালো মানের সুরেলা গান পাবেন বলে শিল্পী আশবাদ ব্যক্ত করেছেন।
গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল সুর বাংলা ও একটি স্যাটেলাইট চ্যানেলে প্রকাশ করা হবে। গানের চিত্রগ্রহণ করেছেন টিভি ক্যামেরা পার্সন এসকে ইমরান। সহযোগিতায় ছিলেন, সাংবাদিক মাহফুজ জাহিদ। ভিডিও সম্পাদনা করেছেন ইসমাইল হোসেন রাজন।
যুগান্তরের সাংবাদিক আতাউর রহমানে আগের মিউজিক ভিডি ‘মন ভাল নেই’ ব্যাপক দর্শক নন্দিত হয়। তিনি সা্ংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত। এছাড়াও তিনি বাংলাদেশ বেতারের তালিকাভূক্ত সংগীত শিল্পী।
নগরকন্ঠ.কম/এআর