বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

বয়স দিয়ে আমাকে যাচাই করা যাবে না :মোনালি ঠাকুর

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউডের অন্য তারকাদের মতো গা ঢাকা দিয়ে থাকার অভ্যাস খুব একটা নেই মোনালি ঠাকুরের। নিয়মিতই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপডেট পাওয়া যায় তার। ভক্তদের কাছে নিজের প্রতিদিনের কাজকর্ম ঘুরতে যাওয়ার খোঁজ সবই দেন তিনি।

কিছুদিন আগে ভারতের প্রজাতন্ত্র দিবসে পুরো বলিউড দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে নানারকম ভিডিও আপলোড করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই জায়গায় মোনালির কোনো ভিডিও থাকবে না, তা তো হয় না। মোনালি ঠাকুরও নিজের ইনস্টাগ্রামে আপলোড করলেন এক ভিডিও। যেখানে দেখা গেল, জাতীয় সংগীতকে একেবারে নতুনভাবে সামনে আনলেন মোনালি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও আপলোড হতেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা মোনালির প্রশংসায় একেবারে পঞ্চমুখ।

অন্যদিকে সম্প্রতি একটি গানের ভিডিও পোস্ট করেন তিনি। হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত শেখার সময় এই গানটাই প্রথম শেখানো হয়েছিল মোনালিকে! তখন মোনালি অনেক ছোট। মাত্র শাস্ত্রীয় সংগীত শেখা শুরু করবেন। কিন্তু শাস্ত্রীয় সংগীতের ১০টি ঠাট মনে রাখা বেশ কঠিন কাজ। বিশেষ করে মোনালি যখন অনেক ছোট। কাজেই একটি গানের মধ্যে দিয়ে ১০টি ঠাট মনে রাখার উপায় করে দিয়েছিলেন তার সংগীতগুরু। মোনলি ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘জানি না অ্যাল্পস-এর এই হাড় কাঁপুনি ঠাণ্ডায় কেন হঠাত্ এই গানটা গাইতে ইচ্ছে হলো। তবে গানটি করে বেশ ভালো লাগছে।’

ভক্তদের সঙ্গে মোনালির সারাদিন সম্পৃক্ত থাকা অনেকেই বেশ ছেলেমানুষি বলে মন্তব্য করেন। তবে এই বিষয়গুলো খুব একটা পাত্তা দেন না ৩৪ বছর বয়সী এই গায়িকা।

তিনি বলেন, ‘প্রতিটি মানুষের নিজস্ব একটি লাইফ স্টাইল থাকে। সেটি আমারও রয়েছে। একা থাকতে আমার কখনো ভালো লাগে না। বন্ধুদের নিয়ে আড্ডা, কাজ, সোশ্যাল মিডিয়া এগুলো নিয়েই আমার থাকতে ভালো লাগে। এখন এটি অনেকেই হয়তো নেতিবাচকভাবে দেখেন বা অনেকে বাচ্চাদের আচরণ মনে করেন। একটি কথা আসলে বলতে চাই, বয়স দিয়ে আমাকে যাচাই করা যাবে না। নিজের ভেতরের বাচ্চাদের স্বভাবটা নিয়েই আমি থাকতে চাই। আমি এটিই বেশ উপভোগ করি।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com