বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

নিকের সঙ্গে লাল কার্পেটে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চের কথা মাথায় রেখে নিজেকে মেকআপ আর্টিস্টদের হাতে সকাল থেকেই সঁপে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। গ্রামি-২০২০’র রেড কার্পেটে তার সঙ্গী হলেন নিক জোনাস। নিয়াঙ্কা জুটি যাতে অনুষ্ঠানের সব আলো শুষে নিলে। আর সে আয়োজনের প্রস্তুতি পর্বের ছবি প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বিদেশ থেকেই।

ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন ‘Pre-Grammys’। ছবি বলছে, নিকোলাস জাবরানের স্যাটিন গাউন বেছেছেন উজ্জ্বল দেখাতে। সেই সঙ্গে থাকছে মেকআপের জাদু।

‘দ্যা জোনাস ব্রাদার্স’-দলের নিক জোনাস, জো জোনাস এবং কেভিন জোনাস ইতিমধ্যেই পপ বিভাগের গ্রুপ পারফরম্যান্সে সেরা হিসেবে গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হন। গানে, অভিনয়ে প্রিয়াঙ্কা চোপড়া, সোফি টার্নার এবং ড্যানিয়েল জোনাস। ব্যান্ডটি মঞ্চেও পারফর্ম করবে বলে জানা গেছে।

এছাড়া পুরস্কৃত হন শন মেন্ডেস, মিলা কাবেল্লো, আরিয়ানা গ্র্যান্ড, সোশ্যাল হাউস, পোস্ট ম্যালোন, সোয়ে লি প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com