বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

দীর্ঘদিন পর ছবিতে বাপ্পারাজ

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : সর্বশেষ ‘পোড়ামন-২’ ছবিতে দেখা গিয়েছিল একসময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজকে।

এরপর কেটে গেছে দেড় বছরেরও বেশি সময়। সম্প্রতি আবারও নতুন ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেতা। ছবির নাম ‘সিক্রেট এজেন্ট’। পরিচালনা করছেন সাফিউদ্দিন সাফি। একসময় নায়ক হিসেবে অভিনয় করলেও সময়ের বিবর্তনে চরিত্রাভিনেতা রূপে ধরা দিচ্ছেন বাপ্পারাজ।

‘পোড়ামন-২’ ছবির মতো এ ছবিতেও তাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ অভিনেতা হিসেবে। গতকাল এফডিসিতে এ ছবির শুটিংয়ে অংশও নিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে বাপ্পারাজ বলেন- ‘আমি এ ছবিতে পুলিশ কমিশনারের চরিত্রে অভিনয় করছি। তাও অতিথি চরিত্রে। এটাই প্রথমবার। এর গল্পটা দারুণ। অ্যাকশন, থ্রিলার মিলিয়ে পুরো প্যাকেজ। আশা করছি দারুণ কিছু হবে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com