বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

প্রতি মাসেই এসডি রুবেলের নতুন গান

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : একসময়ের জনপ্রিয় গায়ক এসডি রুবেল এখনও গানে নিয়মিত। নতুন বছরে গান নিয়ে নতুন পরিকল্পনা সাজিয়েছেন তিনি।

ফেব্রুয়ারি থেকে প্রতি মাসেই নতুন গান প্রকাশ করবেন বলে জানিয়েছেন। এরই মধ্যে একাধিক নতুন গান প্রস্তুতও করেছেন এ সঙ্গীতশিল্পী। ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ করবেন ‘প্রজাপতি মন’ শিরোনামের একটি গান।

এটি এসডি রুবেল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেল ও এসডি রুবেল ফেসবুক পেজে প্রকাশ হবে। এছাড়া আরও কয়েকটি গান একই মাধ্যমে প্রকাশ হবে। এ প্রসঙ্গে এসডি রুবেল বলেন, ‘এখন থেকে প্রতি মাসেই আমার নতুন গান প্রকাশ করব। অনেক নতুন গান তৈরি করছি। এগুলো বছরজুড়ে প্রকাশ হবে। কারণ গানের শ্রোতার সংখ্যা এখন বৃদ্ধি পাচ্ছে। সব মিলিয়ে গানের সঙ্গেই থাকতে চাই আগামীর সময়গুলো।’

অন্যদিকে প্রথমবার ‘বৃদ্ধাশ্রম’ নামে একটি ছবি নির্মাণ করেছেন এসডি রুবেল। এতে তিনি অভিনয়ও করেছেন। ছবিটি কিছুদিন আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এটি মুক্তির আগে এর গানগুলো প্রকাশ হবে বলে জানা গেছে। আগামী ঈদের আগেই ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন এসডি রুবেল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com