বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন


যুক্তরাষ্ট্রে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো গত বছর অপ্রাপ্তবয়স্কদের কাছ থেকে বিজ্ঞাপনের মাধ্যমে ১ হাজার ১০০ কোটি ডলারেরও বেশি আয় করেছে। সম্প্রতি প্রকাশিত হার্ভার্ডের নতুন এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এসব সাইটের মধ্যেও রয়েছে ইউটিউব, স্ন্যাপচ্যাট, মেটা মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রাম। খবর এপি। ১৩ বছরের কম বয়সীদের কাছ থেকে ২০২২ সালে সবচেয়ে বেশি বিজ্ঞাপন থেকে আয় করেছে ইউটিউব। যার পরিমাণ ৯৫ কোটি ৯০ লাখ ডলার। অন্যদিকে ১৩-১৭ বছর বয়সীদের কাছ থেকে ইনস্টাগ্রাম সবচেয়ে বেশি আয় করেছে, যার পরিমাণ ৪০০ কোটি ডলার। গবেষকরা জানান, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো তাদের প্লাটফর্মের ব্যবহার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। তাই সোশ্যাল মিডিয়ার ওপর সরকারি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। গবেষকরা লক্ষ্য করেছেন এ জাতীয় বিধিনিষেধ এবং প্রযুক্তি সংস্থার স্বচ্ছতা তরুণদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি কমাতে সহায়তা করে। এছাড়া শিশু এবং কিশোর-কিশোরীদের জন্য তৈরি ক্ষতিকারক বিজ্ঞাপন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর বিপুল আয়ের তথ্য বের করতে গবেষকরা প্রধান সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোয় ১৮ বছরের কম বয়সী ব্যবকারকারীদের নিয়ে জরিপ চালিয়েছে। গবেষণায় আদমশুমারি, কমনসেন্স মিডিয়া ও পিউ রিসার্চ জরিপের তথ্য ব্যবহার করা হয়েছে। গবেষকরা ২০২২ সালের মার্কিন বিজ্ঞাপনের মাধ্যমে আয় এবং সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ব্যবহারকারীদের ব্যয় করা দৈনিক সময় হিসাব করতে ইমার্কেটার ও কুস্টোডিও ডাটা পর্যালোচনা করেন। শেষে তারা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোর আয়ের একটি মডেল তৈরি করেন। এদিকে আইনপ্রণেতারা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাবের দিকে গুরুত্ব দিচ্ছেন। সুনিপুণ অ্যালগরিদমগুলো শিশু-কিশোর ও বাচ্চাদের মধ্যে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার আসক্তি তৈরি করছে। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে তরুণদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করার জন্য একটি বিল উত্থাপন করা হয়েছিল। সে সময় সোশ্যাল মিডিয়ার ব্যবহারে মানসিক স্বাস্থ্য ও অন্যান্য উদ্বেগের কথা উল্লেখ করা হয়। এরপর ইনস্টাগ্রাম ও ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটাও কয়েক ডজন মামলার মুখোমুখি হয়। সেখানে বাদীরা অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মগুলো যুবকদের মানসিক স্বাস্থ্যকে আরো খারাপ করছে। গবেষণার লেখক ব্রাইন অস্টিন জানান, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলো দাবি করে যে তারা শিশুদের সুরক্ষায় নিজস্ব বিধিমালা মেনে কাজ করছে। কিন্তু তারা এখনো তা করতে পারেনি। কোম্পানিগুলো যথাযথ পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে বিলম্বের কারণে তারা প্রচুর আর্থিক মুনাফা অর্জন করেছে। এছাড়া সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলো অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর কাছ থেকে কত অর্থ আয় করে তা জানায় না। শিশুদের জন্য তৈরি অনলাইন বিজ্ঞাপনগুলো দীর্ঘদিনের চিন্তাকে আরো বাড়িয়ে তুলেছে। এর মাধ্যমে নানা ধরনের প্রতারণার শিকার হতে পারে শিশু-কিশোররা। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স জানায়, শিশুদের সমালোচনামূলক চিন্তার দক্ষতা বিকাশের পর্যায়ে থাকে। সুতরাং তারা বিজ্ঞাপনের প্ররোচনামূলক ভুল তথ্যের কাছে দুর্বল হয়ে পড়ে। read more

চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি তাদের প্রথম বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উন্মোচন করেছে। read more

বেসরকারি ইয়েতি এয়ারলাইনসের মালিকানাধীন একটি এটিআর৭২ উড়োজাহাজ গত ১৫ জানুয়ারি নেপালের পর্যটন read more

সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদনে বিশ্বের বিভিন্ন কোম্পানি ভারতকে বেছে নিচ্ছে। অন্যদিকে অভ্যন্তরীণ পর্যায়ে উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার। সার্বিকভাবে এর মাধ্যমে আগামী তিন বছরে দেশটিতে তিন লাখের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। read more

আগামী বছরের মার্চে ভিশন প্রো হেডসেট আনবে অ্যাপল, প্রযুক্তি বাজারে এমন তথ্যই read more

জেলার মাঠে মাঠে বিদ্যুৎ ও জ¦ালানী তেল ডিজেল ছাড়াই ভূগর্ভস্থ পানি চলে read more

চীন মঙ্গলবার তিনটি স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে পাঠিয়েছে। পরিকল্পনা অনুযায়ী তারা লং মার্চ-১১ read more

বিভিন্ন ফিচার নিয়ে নতুন সব অ্যান্ড্রয়েড ডিভাইস বাজারে আসছে। অধিকাংশ ফিচার গ্রাহক read more

ভিডিও গেম খাতে আরো নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে চীন সরকার। এর অংশ read more

ভারতের বাজারে গত বছর আনুষ্ঠানিকভাবে ফাইভজি নেটওয়ার্ক চালু করা হয়। পর্যায়ক্রমে দেশটির বিভিন্ন অংশে এ নেটওয়ার্ক ছড়িয়ে দেয়া হচ্ছে। তবে সামগ্রিকভাবে এর গ্রহণযোগ্যতা ও ব্যবহার বাড়াতে হলে সাশ্রয়ী মূল্যে অ্যান্ড্রয়েড সেলফোন ও উদ্ভাবনী ব্যবহার ক্ষেত্র প্রয়োজন বলে মনে করছেন প্রযুক্তিবিশারদরা। খবর ইটটেলিকম। read more