সোমবার, ২০ Jul ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

রামপুরায় বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর রামপুরায় মহানগর প্রজেক্টে একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রোববার দিবাগত রাত ১টা ২৮ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের অপারেটর মো. জুয়েল জানান, রাত ১টা ২৮ মিনিটের দিকে রামপুরা মহানগর প্রজেক্টের বস্তিতে আগুন লাগে। বস্তিতে থাকা দোকান থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

তবে আগুনে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com