সোমবার, ২৭ Jul ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

হাতীবান্ধায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হয়েছে। সোমবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয় এ সম্মাননা দেয়া হয়। এ সময় মুক্তিযোদ্ধাদের শাড়ি, লুঙ্গি ও কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মানে এই উপজেলাবাসীদের মধ্যে শুধু তাদের স্মার্টকার্ড দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার, সহকারী ভূমি কর্মকর্তা শামীমা সুলতান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ফজলুল হক প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com