সোমবার, ২৭ Jul ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

হেলপারের আড়ালে ইয়াবা পাচার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পেশায় বাসের হেলপার। তবে পেশার আড়ালে অভিনব পন্থায় ইয়াবা পাচার করছে। অবশেষে ৯ হাজার ৫০০ পিস ইয়াবা এবং হেলপার সাগরসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১১ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দুপুরে গোপনে সংবাদে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর বাসষ্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোষ্ট বসানো হয়। পরে কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি চেয়ার কোচে অভিযান পরিচালনা করা হয়। চেসিসের ভেতর অভিনব পন্থায় রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় মো. সাগর আহম্মেদ ও মো. জুয়েলকে। তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার থেকে ঢাকায় সুকৌশলে ইয়াবা পাচার করে আসছে।

র‌্যাব কর্মকর্তারা দাবি করেন, গ্রেপ্তারকৃত সাগর পেশায় বাসের হেলপার। হেলপার পেশার আড়ালে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। মূলত বাসের হেলপার তার একটি ছদ্মবেশ মাত্র। দুজনে দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করে আসছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com