মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

আনন্দোৎসবে পালিত হচ্ছে রাজশাহী গভ. ল্যাবরেটরি হাইস্কুলের সুবর্ণজয়ন্তী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী গভ. ল্যাবরেটরি হাইস্কুলের সুবর্ণজয়ন্তী উদযাপন। দুইদিন ব্যাপী অনুষ্ঠানমালার শুরুতে শুক্রবার সকালে বিদ্যালয়টির বর্তমান-সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আহ্বায়ক মো. আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক ও রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক। সুবর্ণজয়ন্তী বক্তা ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ফয়জুল কবীর।

আরও পড়ুন: বিকল্প পথেও ঢাকা-বগুড়া সড়কে কমছে না ভোগান্তি, শীঘ্রই নতুন বেইলি ব্রিজ

প্রথম দিনের কর্মসূচিতে আরও ছিল নৃত্য, গম্ভীরা, স্মৃতিচারণ, ক্যারিয়ার প্লানিং, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাজেট বিবরণী ও ব্যান্ডশো।

সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রবীণ ও নবীন শিক্ষার্থীদের পাদচারণায় মুখরিত ছিল রাজশাহী গভ. ল্যাবরেটরি স্কুল ক্যাম্পাস।

আগামীকাল শনিবার (২১ ডিসেম্বর) দ্বিতীয় দিনের কর্মসূচিতে রয়েছে, এলামনাই গঠন, শিক্ষক সংবর্ধনা ও স্মৃতিচারণ, মোটিভেশনাল স্পিচ, র‌্যাফেল ড্র, ব্যান্ডশো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এতে ঐতিহ্যবাহী বিদ্যালয়টির ২ হাজার তিনশ সাবেক এবং নয়শ বর্তমান শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com