রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

তাইজুল ধাক্কার পর ৪ উইকেটে ১৭৪ রান নিয়ে চা বিরতিতে ভারত

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে প্রতিরোধ গড়ে তুলেছে ভারত।
প্রথম সেশনে ৮৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছিলো ভারত। দ্বিতীয় সেশনে ৩০ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৯ রান তুলেছে তারা। দুই সেশন মিলিয়ে ৫৬ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান তুলে চা-বিরতিতে গিয়েছে টিম ইন্ডিয়া।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪১ রানের জুটি গড়েন ভারতের দুই ওপেনার অধিনায়ক লোকেশ রাহুল ও শুভমান গিল। গিলকে ২০ রানে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম ও রাহুলকে ২২ রানে বিদায় করেন পেসার খালেদ আহমেদ।
চার নম্বরে নামা বিরাট কোহলিকে লেগ বিফোর আউট করেন তাইজুল। ১ রান করেন কোহলি। ৪৮ রানে ৩ উইকেট পতনের পর চতুর্থ উইকেটে ৭৩ বলে ৬৪ রানের জুটি গড়েন চেতেশ^র পূজারা ও ঋসভ পান্থ। ৪৫ বলে ৪৬ রান করা পান্থকে বোল্ড করেন মেহেদি হাসান মিরাজ।
পঞ্চম উইকেটে ১৪৬ বল খেলে অবিচ্ছিন্ন ৬২ রান তুলে দ্বিতীয় সেশনের বিরতিতে যান পূজারা ও শ্রেয়াস  আইয়ার। পূজারা ৪২ ও আইয়ার ৪১ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের তাইজুল ২টি ও খালেদ-মিরাজ ১টি করে উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com