রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

আন্তর্জাতিক জুনিয়র ব্যাডমিন্টন : মেয়েদের দ্বৈতে চ্যাম্পিয়ন-রানার আপ বাংলাদেশ

আন্তর্জাতিক  জুনিয়র ব্যাডমিন্টনে মেয়েদের দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন ও রানার  আপ হয়েছে বাংলাদেশ।
ব্যাডমিন্টন  ওয়ার্ল্ড ফেডারেশন ও ব্যাডমিন্টন এশিয়ার তত্বাবধানে  এবং  বাংলাদেশ ব্যাডমিন্টন  ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত  ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ  জুনিয়র ইন্টারন্যাশনাল  সিরিজ ২০২২’ এ  মেয়েদের দ্বৈত বিভাগে  বাংলাদেশের  নাসিমা খাতুন- স্মৃতি রাজবংশী  স্বদেশী মোথিনা মাধুর্য বিশ্বাস-শেখ প্রিয়া জুটিকে হারিয়ে  চ্যাম্পিয়ন হওয়ার  গৌরব অর্জন  করেন।
এছাড়া  মিশ্র দ্বৈতেও  রানার আপ  হয়েছে বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত।
পাঁচ হাজার ডলার প্রাইজ মানির টুর্নামেন্টে মেয়েদের এককে ভারতের সুরিয়া কারিশমা ও ছেলেদের  এককে  তারই স্বদেশী গগন বালিয়ান চ্যাম্পিয়ন হন।
পাঁচ দিন ব্যাপি  এ টুর্নামেন্টে ছেলেদের  দ্বৈতে ভারতের শশাঙ্ক ছেত্রী ও ভেনকাতা উনীত কৃষ্ণ বিমাভারাপু জুটি এবং মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন একই দেশের ভিগনেস থাথিনেনী ও রাশমিতা দোনেপুদি জুটি।
মিশ্র দ্বৈতে ভারতের ভিগনেশ থাথিয়েনি-রাশমিতা দোনেপুদি জুটি বাংলাদেশের মো: নজরুল ইসলাম জয়- নাসিমা খাতুর জুটিকে হারিয়ে  চ্যাম্পিয়ন হন।
রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইন্ডোর স্টেডিয়ামে  অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি।
ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার ড. আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের  সাধারন সম্পাদক  মো: শাহ আলম  সরদার, মিডিয়া কমিটির চেয়ারম্যান জিয়াউল হক জুয়েল ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কামরুন্নেসা আশরাফ দিনা।
উল্লেখ্য, আন্তর্জাতিক এ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ,ভারত, কানাডা ও শ্রীলংঙ্কাসহ চার দেশের  ৫৩ জন ছেলে এবং ৩২ জন মেয়েসহ  মোট ৮৫ জন শাটলার   অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com