শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

স্ত্রী দেবশ্রীকে নিয়ে বিদ্যাদেবীর আরাধনায় লিটন

বিপিএল চলে গেছে সিলেটে। সেখানে কাল থেকে শুরু হচ্ছে চতুর্থ পর্ব। স্বাগতিক দল সিলেট স্ট্রাইকার্স কাল মাঠ মাতাবে স্থানীয় দর্শকদের উন্মাদনায়। যারা টুর্নামেন্টে হেরেছে মাত্র একটি ম্যাচে সেটা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। সেদিন লিটন দাসের ঝড়ে থেমেছিল সিলেটের জয়রথ। তবে চায়ের শহরে বল মাঠে গড়ানোর আগে আজ ছিল স্বরস্বতি পূজা। আর দু’দিনের ছুটি পেয়ে ক্রিকেটার লিটন স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাকে নিয়ে তিনি ছুটে গেছেন বিদ্যাদেবীর আরধনায়।

স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন লিটন দাস। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘স্বরস্বতি পূজায় সবাইকে শুভেচ্ছা।’ বিপিএলে ৭ ম্যাচ খেলে প্রায় ২৬ গড়ে করেছেন ১৮০ রান। তার স্ট্রাইক রেট ১৪০ এরও বেশি। যা দেখে কলকাতা নাইট রাইডার্সও আশায় বুক বাঁধতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com