শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
দাপুটে শুরু করেছিল শ্রীলঙ্কা। তবে স্বাগতকি নিউজিল্যান্ড ঘুরে দাঁড়িয়েছে। তাতে শেষ দিনের অন্তিম বলে জয়টা তুলে নিয়েছে কিউইরা। ২ উইকেটের জয়ে কেইন উইলিয়ামসনরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারেননি। তবে চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দুই দিন ম্যাচের রাশ ছিল শ্রীলঙ্কার হাতে। তবে তৃতীয় দিন থেকে সেটা আলগা হতে থাকে। চতুর্থ দিনের শেষে ম্যাচের পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে ছিল যেখান থেকে দু’ দলের যে কেউই ম্যাচ জিততে পারত। রোমাঞ্চ ছড়ানো সেই ম্যাচে প্রকৃতির বাধা সত্ত্বেও শেষ দিনে জিতলেন উইলিয়ামসনরা।
ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার ৩৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩৭৩ রান তোলে। প্রথম ইনিংসের নিরিখে ১৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে লঙ্কানরা। অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১১৫ রানে ভর করে দ্বিতীয় ইনিংসে দ্বীপরাষ্ট্রটি ৩০২ রান তোলে। আর তাতে নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৮৫ রানের।
চতুর্থ দিন শেষে কিউইরা তাদের শেষ ইনিংসে তোলে ১ উইকেটে ২৮ রান। সুতরাং, শেষ দিনে জয়ের জন্য ৯ উইকেটে ২৫৭ রান তুলতে হতো স্বাগতিকদের।
তবে বৃষ্টির জন্য শেষ দিনের প্রথম সেশনের খেলা ভেস্তে যায়। দ্বিতীয় সেশনে খেলা শুর হলে জয়ের জন্য ৫৩ ওভার হাতে ছিল নিউজিল্যান্ডের সামনে। শেষমেশ ম্যাচের একেবারে শেষ বলে জয় নিশ্চিত করে তারা। ১৯৪ বলে ১২১ রান করে অপরাজিত থাকেন উইলিয়ামসন। সিরিজের প্রথম টেস্টে ২ উইকেটের জয় পায় স্বাগতিকরা।