শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সেই জুয়েলার্স উদ্বোধনে দুবাইয়ে সাকিবের সঙ্গে দীঘি

দুবাইয়ের ‘আরাভ জুয়েলার্স’ উদ্বোধন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ এই ব্যবসাপ্রতিষ্ঠানটির মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে সোহাগ মোল্লা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার পলাতক আসামি!

এই জুয়েলার্সের  উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন চিত্রনায়িকা দীঘি। এক ফেসবুক ভিডিও বার্তায় দীঘি জানিয়েছিলেন তিনি দুবাই যাচ্ছেন জুয়েলার্স উদ্বোধনে। এরপরে দীঘি দুবাই যান এবং জুয়েলার্স উদ্বোধনে অংশ নেন।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ উদ্বোধন নিজের মামা ভিক্টরকে সঙ্গে নিয়ে গিয়েছেন।

২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে খুন হন পরিদর্শক মামুন। তাকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর আরাভ খান ওরফে রবিউল ইসলাম ভারতে পালিয়ে যান। এই মামলায় ২০১৯ সালের ১১ এপ্রিল গোয়েন্দা পুলিশ রবিউলসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। পুলিশ হত্যার মামলায় রবিউলের ভাড়া করা এক ব্যক্তি আত্মসমর্পণ করে ৯ মাস জেল খেটে বের হন!

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com