শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
টেস্ট ক্রিকেটে আয়ারল্যান্ড নবীন দল। ২০১৭ সালে টেস্ট মর্যাদা পাওয়া দলটির এটি মাত্র চতুর্থ টেস্ট। আইরিশরা এই সংস্করণে সবশেষ ম্যাচটি খেলেছিল চার বছর আগে, ইংল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালের জুলাইয়ে।
টেস্টে ক্রিকেটে ব্যর্থতার গ্লানি মুছে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার সিরিজের একমাত্র ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। খেলায় টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।
মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সকাল ১০টায়।
আজকের ম্যাচে চোটের কারণে দলে নেই পেসার তাসকিন আহমেদ। তবে ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ, এই তিন পেসারকে নিয়ে খেলতে নেমেছে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশ
মারে কামিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, পিজে মুর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার (উইকেট), মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রিন, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।