শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

ঈশ্বরগ‌ঞ্জে হা ডু ডু খেলা অনু‌ষ্ঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের মতো এবারও হা ডু ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল সোমবার বিকেলে উপজেলার উচাখিলা ইউনিয়নের আলীনগর গ্রামে ঐতিহ্যবাহী এ খেলা অনুষ্ঠিত হয়।

জানা যায়, প্রতিবছর ঈদের দিন বাংলাদেশের জাতীয় খেলা হা-ডু-ডু অনুষ্ঠিত হয় ওই গ্রামে। একসময়ের জনপ্রিয় এ খেলা এখন প্রায় বিলুপ্তির পথে। একসময় ব্যাপক হারে খেলা হলেও বর্তমানে আর চোখেই পড়ে না। পুরনো ঐহিত্য টিকিয়ে রাখতে ঘরোয়া পরিবেশে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্থানীয়দের আয়োজনে হা-ডু-ডু হয়ে থাকে বলে জানায় স্থানীয়রা।

প্রধান অতিথি হিসেবে খেলাটির উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু।

এ সময় উপস্থিত ছিলেন উচা‌খিলা ইউ‌নিয়ন ৬ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম, বি‌শিষ্ট ব‌্যাবসায়ী সালাম মাহাজন, কামরুল ইসলাম, প্রবা‌সি আবু সাঈদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খেলা‌টি প‌রিচালনা ক‌রেন প্রবীণ খে‌লোয়াড় মোঃ আবুল কা‌সেম ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com